বেড়েছে বাতাসের তীব্রতা, প্লাবিত নিম্নাঞ্চল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
মৌসুমি বায়ুর কারণে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পাশাপাশি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলে বাতাসের তীব্রতা বেড়েছে।
একদিকে প্রচণ্ড জোয়ার অন্যদিকে বাতাসের তীব্রতায় মেঘনা তীরবর্তী এলাকাগুলোর কাঁচা ঘরবাড়ি ও গাছ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত কয়েক দিন ধরে পানিবন্দি হয়ে আছে দ্বীপের কয়েক হাজার মানুষ। সড়কগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) ভোর থেকে হাতিয়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বাতাসের কারণে জোয়ার বেড়ে যাওয়ায় চেয়ারম্যানঘাট, নলচিরা ঘাট ও চতলাঘাটসহ বিভিন্ন ঘাট ও ঘাটের পার্শ্ববর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে।
এদিকে গত কয়েক দিনের অস্বাভাবিক জোয়ারের আঘাতে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইচরা, পশ্চিম সোনাদিয়া, তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া এবং চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বেড়িবাঁধের কিছু অংশ ছিঁড়ে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া বেড়িবাঁধ না থাকায় প্রবল জোয়ারে প্লাবিত হয়েছে চানন্দী, নলচিরা ইউনিয়নের কয়েকটি গ্রাম। সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ ইউনিয়নের। পানিবন্দি আছেন নলচিরা, ডালচর ও চরগাসিয়ার লোকজন। প্লাবিত এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
নলচিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুছ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকাল থেকে বাতাসের গতি অনেক বেড়েছে। সাগর উত্তাল থাকায় মাছধরা ট্রলারগুলো তীরে অবস্থান করছে। বাতাস বেশি হওয়ায় জোয়ারের মাত্রা বেড়েছে। এতে নিচু এলাকার মানুষের ঘরবাড়িতে পানি ডুকে যাচ্ছে। জোয়ার ও বৃষ্টির কারণে চরঈশ্বর ও নলচিরা ইউনিয়নের অনেক জায়গায় বেড়িবাঁধে পাটল দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছধরা ট্রলারগুলোকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জোয়ারে প্লাবিত এলাকাগুলোতে ৩০ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। কিছু কিছু এলাকায় শুকনো খাওয়ার বিতরণ করা হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








